ঢাকা, -

আলোচিত সংবাদ

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়ায় আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে সাধারণ জনতা তাদের আটক করেন।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ।

তিনি জানান, শনিবার যেসব জঙ্গিদের আটক করা হয়েছিল তারা বলেছেন, তাদের সঙ্গে আরও অনেকে এ পাহাড়েই আত্মগোপনে আছেন। পরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি জানিয়ে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা ও সাগরনাল এলাকায় মানুষ সেট করে রাখি। রবিবার বিকালের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়। আজ সকালে তারা সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এ সময় সাধারণ জনতা তাদের আটক করে।

আরও পড়ুন  পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৩

তিনি আরও জানান, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন। পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক জানান, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ