ঢাকা, -

আলোচিত সংবাদ

খালেদা জিয়ার মামলার শুনানি ফের পেছাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পেছানো হয়েছে।

রবিবার (২০ আগস্ট) খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  'বড়দিনে' ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

জানা গেছে, মামলাগুলো শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত থাকায় শুনানি পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন এ দিন ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

আরও পড়ুন  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা অন্যতম অগ্রাধিকার: বানিজ্য প্রতিমন্ত্রী

এসব মামলায় খালিদা জিয়া ছাড়াও বিএনপির উল্লেখযোগ্য আসামিরা হলেন আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু। উল্লেখ্য, ২০১৭ সালের বিভিন্ন সময়ে মামলাগুলোয় চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ