ঢাকা, -

আলোচিত সংবাদ

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন আ.লীগের মিছিল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সিডিএ’র সাবেক প্রভাবশালী বোর্ড সদস্য ইউনুছ গনি চৌধুরীর নির্দেশে মিছিল করেছে শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ, কুয়াইশ কলেজ ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী অঙ্গসংগঠন।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মিছিল শেষে শিকারপুর ইউনিয়ের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান মুরাদ রুমেলের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  খুলশীর ফিউশন ক্যাফেতে আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ তিন

এতে বক্তারা, নির্বাচনে বাধা দেওয়ার যে কোনও অপচেষ্টা প্রতিহত করবে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা। যদি জনগণের দাবিকে উপেক্ষা করে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটিয়ে জনমনে শঙ্কা বাড়িয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাহলে তার পরিণত কঠিন হবে বলেও হুঁশিয়ার করেন তারা।

সভা শেষে সবাইকে মিষ্ঠিমুখ করান জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান মুরাদ রুমেল। মিছিলটি ভরাপুকুর থেকে শুরু হয়ে কুয়াইশ বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।No description available.এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মনিরুজ্জামান, কাইছার মিয়া, সোহেল আরমান। শিকারপুর ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাজী মো. সেলিম, ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাহেদ, ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আনিস, থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো.জামশেদ চৌধূরী, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেজা, কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা মো. আরিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাভেদ হোসেন বাদল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মোরশেদ আলম।

আরও পড়ুন  বান্দরবানে ভয়াবহ পাহাড়ধসে ২ পরিবারের ৫ জনের মৃত্যু

আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড আ.লীগ নেতা মো. লিটন, জাভেদ, জাহাঙ্গীর, মাসুদ, হাবিব। কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা সাজিল, মুরাদ, রাতুল, মাহিদ, ফারদিন, সোহান, হ্নদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ