ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক।

গ্রেপ্তার মো. কামরুল ইসলাম হৃদয় (৩৫) বাগেরহাট জেলার মংলা থানার হলদিবুনিয়ার দক্ষিণ মালগজি এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে। বর্তমানে সে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় বসবাস করে।

আরও পড়ুন  ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন, নিহত ১

ওসি ওবায়েদুল হক বলেন, কামরুল ইসলামের সাথে ৬ মাস আগে ভিকটিমের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। কামরুল নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় এবং পরিচয়ের সুবাদে তাদের মধ্যে অনলাইনে কথাবার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১০ অক্টোবর ভিকটিমকে বিয়ের কথা বলে ফ্রি পোর্ট এলাকা থেকে স্টেশন রোড এলাকায় এশিয়ান এসআর নামে আবাসিক এলাকার একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে জানায় ভিকটিম।

আরও পড়ুন  হোস্টেল থেকে 'এনসিপি' নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ ঘটনায় তিনি মামলা দায়ের করলে গতকাল (২১ নভেম্বর) মঙ্গলবার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ জানুয়ারি আকাশ নামের এক বিচারপ্রার্থীর সাথে ব্যারিস্টার পরিচয়ে প্রতারণার দায়ে কামরুল ইসলাম হৃদয়কে আটক করে পুলিশে দিয়েছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতি।

আরও পড়ুন  লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত চালক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ