ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে তফসিল ঘোষণার পর নগর আ.লীগের আনন্দ মিছিল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে নগর আওয়ামী লীগ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেট চত্বর থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা নিউমার্কেট-জিপিও-কোতোয়ালী মোড় হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

মিছিলের সমাপনী বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানাধরনের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে প্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে।

আরও পড়ুন  বান্দরবানে ৫৯টি দোকান আগুনে পুড়ে ছাই

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, সব আশঙ্কা ও উদ্বেগ উড়িয়ে দিয়ে সংবিধান সম্মতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন কমিশনের দৃঢ় প্রত্যয়ে আশা ভরসার বাতি প্রজ্জ্বলিত হয়েছে। সব অশুভ শক্তির ভ্রুকুটি ও বিদেশি মুরুব্বিদের প্রেসক্রিপশন ছাড়াই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। যেকোনো মূল্যে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে হাতে লাঠি বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও থাকব। নগরীর তিনটি এবং আরো তিনটি আসনসহ মোট ছয়টি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের মন জয় করতে হবে।

আরও পড়ুন  রাজবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো.হোসেনসহ থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের অসংখ্য নেতাকর্মী আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  পাহাড়তলীতে গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ