ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম কোতোয়ালীতে ৭০ বছরের বৃদ্ধ ইয়াবা কারবারি আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার মোড় এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

আটক মো. কামাল হোসেন হবিগঞ্জের মাধবপুর থানার ছাতিয়ান ইউনিয়নের সেকান উদ্দিনের বাড়ির মৃত মো. রইছ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার চামড়া

জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. কামাল হোসেনকে আটক করে এবং তাহার হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায় , সে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে পাইকারী মূল্যে ক্রয় করে খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

আরও পড়ুন  বিশ বছর পর বরিশালে তারেক রহমান

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ