ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ছাদে মশার লার্ভা, ১০ হাজার টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ছাদে জমে থাকা পানিতে মশার প্রজননস্থল খুঁজে পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই হাসপাতালে অভিযান চালায়। অভিযানের পর ছাদে জমে থাকা পানি পরিষ্কার করা হয়েছে। একই অভিযানে চার ভবন মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, হাসপাতালের কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করার কারণে পুরোনো ভবনে মনোযোগ দেওয়া হয়নি। এ কারণে পুরোনো ভবনে পানি জমে ছিল। তবে সেখানে কোনো মশার লার্ভা পাওয়া যায়নি।

সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু করা অভিযানে ড্রোন উড়িয়ে আগ্রাবাদ আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদ পর্যবেক্ষণ করা হয়। এ সময় বেশ কিছু ভবনের ছাদে পানি জমে থাকতে দেখা যায়। এসব ভবনের মধ্যে পাঁচটিতে মশার প্রজননস্থল পান ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন  চসিকে ফেল করেও প্রমোশন: বিতর্কের মুখে বাতিল করলেন পদোন্নতি

ডেঙ্গুর প্রকোপ কমে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ