ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ পর্যবেক্ষণ করে ফ্লাইট ওঠানামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সংকেত জারি করেছে। এর ফলে এ সময় কোনোভাবেই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্ভব নয়।

আরও পড়ুন  অবশেষে পরিচয় শনাক্ত, অভিশ্রুতি শাস্ত্রীই বৃষ্টি খাতুন

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহা বিপদ সংকেত দিয়েছে। আর মোংলা বন্দরকে দেখাতে বলা হয় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্দরের জেটিতে অপারেশনাল কার্যক্রম গুটিয়ে নেওয়া হচ্ছে। জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙ্গরে সরিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান গতিপথ ঠিক থাকলে রবিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রুদ্ধশ্বাস অভিযান শেষ, অস্ত্রসহ গ্রেপ্তার ২২

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ