ঢাকা, -

আলোচিত সংবাদ

চীনা মুদ্রায় লেনদেন হলে হরমুজ প্রণালি খুলতে পারে ইরান: সিএনএন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন হলে হরমুজ প্রণালি দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, তেলের মূল্য চীনা ইউয়ানে পরিশোধ করা হলে কিছু ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। তবে এই দাবিটি যাচাই করতে পারেনি আলজাজিরা।

আরও পড়ুন  শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর কৌশলগত এই জলপথে ট্যাংকার চলাচল নিয়ন্ত্রণে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে তেহরান এমন প্রস্তাব বিবেচনা করছে।

বিশ্বের বেশির ভাগ তেল কেনাবেচা সাধারণত মার্কিন ডলারে সম্পন্ন হয়। তবে নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়ার তেল সাম্প্রতিক সময়ে ক্রমেই রুবল বা ইউয়ানে লেনদেন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ