ঢাকা, -

আলোচিত সংবাদ

ছাত্রলীগে নতুন করে যুক্ত হলো ৮ পদ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে যুক্ত হয়েছে আটটি পদ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পদও রয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো- ১. অটিজম বিষয়ক সম্পাদক, ২. মানবাধিকার বিষয়ক সম্পাদক, ৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, ৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, ৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, ৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক ও ৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন  শর্তযুক্ত কোনও সংলাপে বসবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ