ঢাকা, -

আলোচিত সংবাদ

ঝড়ের সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে নদীতে পড়ে বাবুল মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কৃষক বাবুল মিয়া বিটঘর দক্ষিণ পাড়া এলাকার শহিদ ভূঁইয়ার ছেলে।

জানা যায়, উপজেলার বিটঘর গ্রামে বুড়ি নদীর তীরে ধান কাটতে যান কৃষক বাবুল। ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে লাফিয়ে নদীতে পানিতে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন  ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ