ঢাকা, -

আলোচিত সংবাদ

টানা তিন মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, বিশ্বনেতাদের অভিনন্দন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।

রবিবার (২৮ মে) রাতে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরদোয়ানকে।

তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের জনগণ যে এরদোয়ানের স্বাধীন পররাষ্ট্র নীতির পক্ষে অবস্থান নিয়েছে— এই জয়ে সেটিই প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেছেন।

পুতিন বলেন, নির্বাচনে বিজয় তুরস্কের সরকারপ্রধান হিসাবে আপনার নিঃস্বার্থ কাজের একটি স্বাভাবিক ফলাফল। একইসঙ্গে এই জয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করার এবং স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ।

আরও পড়ুন  নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১৪

প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, বন্ধুত্বপূর্ণ রুশ-তুর্কি সম্পর্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য আপনার ব্যক্তিগত অবদানের অত্যন্ত প্রশংসা করি আমরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এরদোয়ানকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় বাইডেন বলেন, দ্বিপাক্ষিক ইস্যু ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে ন্যাটোর মিত্র হিসেবে একসঙ্গে কাজ চালিয়ে যাব। এ ছাড়া অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্ককে একটি মূল্যবান ন্যাটো মিত্র ও অংশীদার বলে অভিহিত করেছেন।

এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত

সৌদির বাদশাহ সালমানও এরদোয়ানকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ন্যাটো মিত্র হিসেবে নিরাপত্তা হুমকি মোকাবিলাসহ যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে শক্তিশালী সহযোগিতা অব্যাহত রাখার জন্য কাজ করবেন।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স ও তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে থাকবে।

জার্মান চ্যান্সেলরও অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, উভয় দেশের জনগণ ও অর্থনীতি কতটা গভীরভাবে জড়িত। তাছাড়া একটি নতুন উদ্দীপনার সঙ্গে সাধারণ এজেন্ডাকে এগিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি।

অভিনন্দন জানিয়েছেন, ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন। দুইজনেই তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন  ভাঙনের পথে ইয়েমেন, 'দক্ষিণ আরবিয়া' নামে নতুন রাষ্ট্র গঠন

বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আপনার (এরদোয়ান) পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।

এ ছাড়াও আর্মেনিয়া, সুইডেন, ইসরায়েল, ফিলিস্তিনি, ইরান, লিবিয়া, হাঙ্গেরি, আজারবাইজান, সুদান, সার্বিয়া, পাকিস্তান, ভেনেজুয়েলা, আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানরাও এরদোয়ানকে অভিনন্দন ও সম্পর্ক জোরদারের কথা জানিয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ