ঢাকা, -

আলোচিত সংবাদ

টেকনাফে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলো দুই শিশুসহ ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই শিশুসহ ৩ জনকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ মার্চ) বিকালে দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।

মুক্তি পাওয়া তিনজন হলেন- দমদমিয়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে রিদুওয়ান সবুজ, একই এলাকার মৌলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা ও দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ।

আরও পড়ুন  হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

তাদের মধ্যে রহমত উল্লাহকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় অপহরণ করা হয়। শনিবার (২৫ মার্চ) বিকালে সবজু ও মোস্তফাকে অপহরণ করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকায় ঘুরতে যায় দুই বন্ধু নুরুল মোস্তফা ও রিদুওয়ান সবুজ। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন  তাঁতীবাজার মণ্ডপে ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অপহৃত মোহাম্মদ ছৈয়দকে তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও একইদিন ওই এলাকা থেকে রহমত উল্লাহকে অপহরণ করা হয়েছিল। তারা তিনজন রবিবার ঘরে ফেরেন বলে তাদের স্বজনরা জানান।

স্বজনরা বলেছেন, ৩ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে নিজ বাসায় গৃহবধূর আত্মহত্যা

পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, হ্নীলার দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকা থেকে অপহরণের খবর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ নিয়ে ছয় মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ