ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকা-১৭ আসনে দলীয় মনোনয়ন পেলেন আরাফাত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-১৭ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের ক্রেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

শুক্রবার (৯ জুন) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত করা হয়। পরে গণভবনের বাইরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ অন্যান্যরা।

আরও পড়ুন  মার্কিনীদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান

ঢাকা-১৭ আসন একটি অভিজাত এলাকা। গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত হওয়ায় এই আসনটি আলাদা একটা গুরুত্ব বহন করে। এই আসনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল নেতাকর্মীদের মনে। অবশেষে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের উপরই আস্থা রাখল আওয়ামী লীগ।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ জন। এর মধ্যে আওয়ামী লীগের নিজ দলের নেতা ছাড়াও ব্যবসায়ী এবং চলচ্চিত্র জগতের ব্যক্তিরাও ছিলেন।

আরও পড়ুন  'পাকিস্তানেও সংখ্যালঘু কমিশন আছে, বাংলাদেশে নয় কেন' বিবিসিকে চিন্ময় ব্রক্ষ্মচারী

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যু বরণ করার পরে এই আসনটি শূন্য হয়। পরে গত ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন  বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। এর আগে ৬ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন সবাই।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ