ঢাকা, -

আলোচিত সংবাদ

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, হুংকার আইআরজিসির

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুদ্ধের সপ্তম দিনে এসে ইরান হুংকার দিয়ে বলেছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকেও কোনো ধরনের নমনীয়তা লক্ষ করা যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিধি আরো বাড়তে পারে বলেই মনে হচ্ছে। যার কারণে ঝুঁকিতে পড়েছে বিশ্ব বাণিজ্য। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে।

আরও পড়ুন  ভারতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি: সাংসদ মহুয়া মৈত্র

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক মুখপাত্র বলেছেন, ইরান একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এই মুখপাত্র জানিয়েছেন, ইরান নতুন অস্ত্র ব্যবহার করে হামলা চালাবে। তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাতে এখনো ব্যবহার করা হয়নি এমন উন্নত অস্ত্র শিগগিরই মোতায়েন করা হবে।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনি বলেছেন, ইরানের শত্রুরা সামনের দিনে নতুন দফার হামলায় বেদনাদায়ক আঘাতের জন্য অপেক্ষা করো।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তিনি আরও বলেছেন, ইরানের ভাণ্ডারে নতুন অস্ত্র আসছে। এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি।

নায়িনি আরও বলেছেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনো চলমান।

আরও পড়ুন  ৬ বোর্ডে সোম ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা স্থগিত

সূত্র- আলজাজিরা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ