ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতের মহারাষ্ট্রে চিনিকলে ভয়াবহ আগুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের মহারাষ্ট্রে চিনিকলে ভয়াবহ আগুন। কাজ চলাকালে হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে এবং তারপরই আগুন ছড়িয়ে পড়ে চিনিকলটিতে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে।

এই ঘটনায় কমপক্ষে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্রায় ৭০ জন শ্রমিক আটকে রয়েছেন। তবে দমকলের ১০টি ইউনিটের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন  ফিলিপাইনে আঘাত হেনেছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পুলিশ ও দমকল সূত্রে খবর, আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। গুরুতর আহত ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। কী ভাবে বিস্ফোরণটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় কাজ চলাকালীন হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। সেই সময় চিনিকলের ভিতরে ছিলেন প্রায় ৮০ জন শ্রমিক। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তারা চিনিকলের ভেতর আটকে পড়েন। তারপর কারখানা কর্তৃপক্ষই তড়িঘড়ি দমকলে খবর দেয় ও দমকলের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চিনিকলের ভেতরে আটকে পড়া শ্রমিকদেরও ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

আরও পড়ুন  যুদ্ধবিরতি চুক্তিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলছে ইরান

শেষ পাওয়া খবর পর্যন্ত, ৮ জন শ্রমিককদে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কুলিং প্রসেস চালু হয়েছে। তবে কী থেকে চিনিকলের ভিতর বিস্ফোরণটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ