ঢাকা, -

আলোচিত সংবাদ

নয়াপল্টনে পিটিয়ে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি দল।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  আজ ভয়াল সেই ২৯ এপ্রিল

গ্রেপ্তার আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

সিটিটিসি বলছে, পূর্বেই নির্দেশনা ছিল পুলিশের মনোবল ভাঙতে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। সেজন্য তিনি বড় একটি গ্রুপ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান নিয়েছিলেন। পুলিশের ওপর হামলা ও সুযোগ পেলে হত্যা করার নির্দেশনাও পেয়েছিলেন। পুলিশ সদস্য আমিরুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পূর্ব নির্দেশনা বাস্তবায়নের পর হাইকমান্ডকে ছবি পাঠিয়েছেন। কনস্টেবল হত্যার পর তিনি নিজের ফেসবুকে লাঠি হাতে ছবি পোস্ট করেন।

আরও পড়ুন  মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ

আমানের সঙ্গে পুলিশ সদস্য হত্যায় আরও যারা জড়িত তাদের নামপরিচয় শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ