ঢাকা, -

আলোচিত সংবাদ

নোয়াখালীতে মোটরসাইকেলচাপায় প্রাণ গেলো শিশুর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মোটরসাইকেলচাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামে এক শিশু নিহত হয়েছেন।

রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জোবায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে।

নিহতের মামা আরিফ সবুজ জানায়, আকবর হোসেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাকরি করার সুবাদে বাবা-মায়ের সাথে কোম্পানীগঞ্জে থাকত আবরার হোসেন আবিদ। ঈদ উপলক্ষে ইদের দিন শনিবার বিকালে বাবা-মায়ের সাথে দাদার বাড়ি জোবায়ের বাজার এলাকায় বেড়াতে আসে সে। রবিবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার এক পর্যায়ে রাস্তায় চলে আসে আবিদ। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা আবিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ওসি দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগেরভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ