ঢাকা, -

আলোচিত সংবাদ

পাহাড়তলীতে গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে ওই গ্যাস লাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন  বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুন, পুড়ে মরলো ৭ বছরের শিশু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ