ঢাকা, -

আলোচিত সংবাদ

বগুড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বগুড়ার শিবগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) রাতে মামলার পর উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম।

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার (৮ মে) সকালে ৩য় শ্রেণির ওই শিশুকে নিজ বাড়িতে লুকোচুরি খেলার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত কিশোর। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশু বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনার বিস্তারিত জানায়।

আরও পড়ুন  কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

দেরিতে মামলার কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, আমি অভিযুক্ত ছেলের পরিবারের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু কয়েকদিন অপেক্ষা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। পরে শনিবার রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে।

ওসি মনজুরুল আলম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। অভিযুক্ত কিশোরকে রাতেই গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  বঙ্গবাজারের ফুটপাতেই দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ