ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
বুধবার (১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে সাহেরা খাতুন নামে একজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় মেলেনি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি দরবারে ওরশে যাচ্ছিল। গাড়িটি কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন।
ওসি জানান, আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের একজনের নাম সাহেরা খাতুন জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।














