ঢাকা, -

আলোচিত সংবাদ

বদলি আদেশ প্রত্যাহার দাবিতে ব্যাংক কর্মকর্তার শাখাতেই অবস্থান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুই বছরের বেশি সময় চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় কাজ করছেন আবদুল কাদের। তিনি এ শাখার বিনিয়োগ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বদলির আদেশ পান তিনি। এ খবরে আবেগতাড়িত হয়ে পড়েন আবদুল কাদের।

বদলির আদেশ প্রত্যাহার করা নিয়ে ব্যাংকের ভেতর অবস্থান নেন তিনি। জানান, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাখাতেই অবস্থান করবেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, আবদুল কাদেরকে সৈয়দপুরে বদলি করা হয়েছে। খবরটি জানানোর পর তিনি বিষয়টি মানতে রাজি হননি এবং বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন  বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তিনি বলেন, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাখাতেই থাকবেন। এর মধ্যেই পেরিয়ে যায় মধ্যরাত। পরে রাত আড়াইটার দিকে সবাই মিলে বুঝিয়ে আবদুল কাদেরকে নিয়ে শাখার বাইরে আসেন। এদিকে এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে নারীকর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। বাইরে তাদের স্বজন উৎকণ্ঠায় আছেন।

আরও পড়ুন  হাটহাজারীতে দুর্গাপূজার সার্বিক সহযোগিতায় থাকবে বিএনপি: মীর হেলাল

আরেকটি ভিডিওতে বলা হয়, ভেতরে এক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন।

এক কর্মকর্তা জানান, চট্টগ্রামের দুজনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনি একজন। ফেসবুকে ছড়ানো বিষয়গুলো সত্য নয়। যাচাই না করেই এসব ছড়ানো হচ্ছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার ব্যবস্থাপক নবীনুর ইসলাম বলেন, অঞ্চল ও শাখার কর্মকর্তারা আবদুল কাদেরকে সঙ্গে নিয়েই রাতে বের হয়েছেন। দুজন সহকর্মীকে রাতে তার সঙ্গে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য। তারা রাতে তার সঙ্গেই ছিলেন।

আরও পড়ুন  রাজপথে শিবির, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা

খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ