ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে দুর্গাপূজার সার্বিক সহযোগিতায় থাকবে বিএনপি: মীর হেলাল

ছবিঃ- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, হাটহাজারী উপজেলা ও পৌরসভার দুর্গাপূজা অনুষ্ঠানে যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সে জন্য সড়কপথে যানজট নিরসনে বিএনপির পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপের শৃঙ্খলা এবং নিরাপত্তা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা স্বতঃপ্রণোদিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছে। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দুর্গাপূজার সব এলাকা পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন  বিএনপি নেতা এ্যানিসহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

তিনি বলেন, গত ১৭ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামী লীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করত। তারা মুখে অসাম্প্রদায়িক বলত, কিন্তু সাম্প্রদায়িক উসকানি দিয়ে সামাজিক বন্ধন নষ্ট করত। সারা দেশে মন্দিরে হামলা করে বিএনপির নেতাদের মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার।

এখন ফ্যাসিবাদীরা নেই কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দুর্গাপূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি।

আরও পড়ুন  হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

মীর হেলাল আরও বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই, সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে।

আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করি না, সবার পরিচয় বাংলাদেশি। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোনও ভয়ভীতি ছাড়া যেন আনন্দ উদযাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সে জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলেন মীর হেলাল।

আরও পড়ুন  আ.লীগ থেকে কোন আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব আল হাসান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ