ঢাকা, -

আলোচিত সংবাদ

বাথুয়া ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বে রাশেদ-আজম

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীর ঐতিহ্যবাহী ১২১নং বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি ফরিদুল ইসলাম আজম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, তিনি বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। এবং শিক্ষার গুনগত মান ও পরিবেশ রক্ষায় সর্বদা সচেষ্ঠ ছিলেন-থাকবেন।

আরও পড়ুন  আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নবনির্বাচিত সহসভাপতি ফরিদুল ইসলাম আজম বলেন, আমি ১৪ নং শিকারপূর ইউনিয়নের দু’বারের নির্বাচিত জনপ্রতিনিধি। এবার বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে সুযোগ পেয়েছি, চেষ্ঠা করবো বিদ্যালয়ের স্বার্থে কাজ করার।

উল্লেখ্য, ১২১নং বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হলেন রাশেদুল ইসলাম রাশেদ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ