ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি নেতা আমীর খসরু আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম-৪ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির আসলাম চৌধুরী

এর আগে ২৯ অক্টোবর আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তবে সেদিন বাসায় ছিলেন না তিনি।

এদিকে, সন্ধ্যায় গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে। বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে।

গত কয়েকদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ