ঢাকা, -

আলোচিত সংবাদ

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করছে জাপান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাপান আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করতে যাচ্ছে। একটি অ্যালার্মের ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বিদ্যুৎ কেন্দ্রটিকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। খবর এএফপি’র।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন  ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের বৈঠক

তিনি বলেন, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি।

গত মাসে নিগাতা প্রদেশের ওই বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনঃচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয়।

২০১১ সালে এক প্রচণ্ড ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গলে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে এই স্থাপনাটি বন্ধ ছিল।

আরও পড়ুন  তুরস্কে জরুরি অবস্থা জারি, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ