ঢাকা, -

আলোচিত সংবাদ

বোনের বিয়ের খাবার দিতে গিয়ে লিফটের নিচে চাপা পড়ে প্রাণ গেল ভাইয়ের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে নিজ বোনের বিয়ের খাবার দিতে গিয়ে ভবনের লিফটের নিচে চাপা পড়ে প্রীতম চৌধুরী (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর পিতার নাম শিমুল চৌধুরী।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ঢাকায় গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরি

অতনু চক্রবর্ত্তী বলেন, প্রীতমের বোনের বিয়ে ছিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে। সে বিয়ের খাবার পৌঁছে দিতে দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রীণ নামে ৬ তলা ভবনের পঞ্চম তলায় নিজেদের বাসায় গিয়েছিলেন। খাবার দিয়ে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

এসি কোতোয়ালী আরও বলেন, আমরা ভবনের বাসিন্দাদের থেকে জানতে পেরেছি, লিফটটা কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। এক ফ্লোরের সুইচ টিপ দিলে অন্য ফ্লোরে দাঁড়াতো। এক্ষেত্রে প্রীতম যেহেতু তাড়াহুড়োয় ছিল, মনে হচ্ছে, কমান্ড সঠিক ভাবে কাজ করেনি। গ্রাউন্ড ফ্লোর আসার আগেই লিফট আটকে যায়। সে খেয়াল না করে নেমে যায় এবং দুর্ঘটনার শিকার হয়। তার পরিবার বর্তমানে শোকে মূহ্যমান। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনি ব্যবস্থায় যাবো।

আরও পড়ুন  গভীর রাতে মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ