ঢাকা, -

আলোচিত সংবাদ

বোয়ালখালী থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এসে নিখোঁজ ব্যবসায়ী

মো.আহসান হাবিব সাগর (৩১)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের বোয়ালখালী থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গিয়ে মো.আহসান হাবিব সাগর (৩১) নামের এক ব্যবসায়ী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যবসায়ী সাগর বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মৃত ডা. হাবিবুর রহমানের ছেলে। সাগরের শাকপুরা চৌমুহনী বাজারে থাই এ্যালুমিনিয়ামের দোকান রয়েছে।

তিনি, গেল ৩ এপ্রিল সকাল ১১ টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় যাওয়ার উদ্দেশ্য বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনের সংযোগও বন্ধ রয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা.আফসারুল আমিন আর নেই

এব্যাপারে তার স্ত্রী রুমি আকতার ৪ এপ্রিল নগরীর চান্দগাঁও থানায় ডায়েরী করেছেন এবং ৫এপ্রিল চট্টগ্রাম র‌্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে বলেন, আমার স্বামীর খোঁজ এখনও মেলেনি। এ নিয়ে পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তিনি ৩ এপ্রিল সকাল ১১টার সময় ঘর থেকে বের হয়েছিলেন কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি দোকান থেকে মালামাল আনার জন্য।

আরও পড়ুন  ঢাকার পুরানা পল্টনের বাসায় আগুন

তিনি ওই দোকানে গিয়েছিলেন। তবে মালামাল কিনেননি জানান সাগরের স্ত্রী।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ