ঢাকা, -

আলোচিত সংবাদ

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার তিতুমীর কলেজে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর )মধ্যরাতে কলেজের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান, একটি ব্যানার টাঙানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  ডলারের পরিবর্তে রুপিতে লেনদেন করবে ভারত-আরব আমিরাত

তবে কিসের ব্যানার বা প্রথমে কারা সেটি টাঙাতে গিয়েছিল, সেসব বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

বনানী থানার এসআই (সাব ইন্সপেক্টর) জুয়েল সরকার জানান, সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাতেই তিতুমীর কলেজের সামনের সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে গেছে।

আরও পড়ুন  মরদেহে নির্যাতন ও ধর্ষণের আলামত পেয়েছে ইসরায়েল

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ