চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অজ্ঞাত এক ব্যক্তি। নিহত ব্যক্তিত বয়স আনুমানিক ৪৫ বছর।
বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহির হোসেন বলেন, মীরসরাই উপজেলার বড়তাকিয়া রেল স্টেশন এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়েছে।
তিনি আরও বলেন, ময়না তন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














