ঢাকা, -

আলোচিত সংবাদ

রিয়াজুদ্দিন বাজারে চোরাই মোবাইলসহ আটক ১

আটক মোঃ আবছার (৪২)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজারস্থ রিজোয়ান কমপ্লেক্সের ২য় তলা শাহ আমানত মোবাইল লেমেনেটিং সেন্টার নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন।

আটককৃতের নাম মোঃ আবছার (৪২)। আবছার সাতকানিয়ার ৫নং ওয়ার্ডের মায়ার বউ বাড়ীর মোজাহের আহমদের পুত্র।

আরও পড়ুন  ৬তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আটকের সময় তার হেফাজত হতে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ