ঢাকা, -

আলোচিত সংবাদ

লন্ডন ফিরে গেলেন খালেদার পুত্রবধূ সিঁথি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এক মাসের বেশি সময় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকার পর লন্ডন ফিরে গেছেন প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

রবিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সকাল ৯টার দিকে সিঁথি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুন  কে ধরবে বিএনপির হাল

গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা।

ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন শেষে লন্ডন ফিরে গেছেন।

আরও পড়ুন  পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সে সময় শাশুড়ির সঙ্গে ছিলেন পুত্রবধূ সিঁথি। গত ৪ মে বাসায় ফেরার পরও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ