ঢাকা, -

আলোচিত সংবাদ

সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকায় তৈরি হচ্ছিল জাল নোট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন (২৭) কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার আজিমুল্লাহ’র বাড়ির  মৃত আজিমুল্লাহর ছেলে এবং শহীদুল হক চৌধুরী প্রকাশ  শাহীন (৩৫) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার নুরু মেম্বারের নতুন বাড়ির মো. নুরুল হক চৌধুরীর ছেলে।

আরও পড়ুন  শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় ২ চিকিৎসক গ্রেফতার, হাসপাতাল বন্ধ

উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান গণমাধ্যমকে জানান, স্টেশন রোড এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ মো. গিয়াস উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দারা। সেখান থেকে চক্রের মূলহোতা শহীদুল হক চৌধুরী শাহীনকে (৩৫) জাল নোট তৈরির প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন  পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: ওসিসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ