ঢাকা, -

আলোচিত সংবাদ

সদরঘাট অভয়মিত্র ঘাট থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর সদরঘাট অভয়মিত্র ঘাট থেকে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে অদ্রিপ অয়ন সায়ান (১৩) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, নিহত সায়ান পশ্চিম বাকলিয়ার কেডিএস গলির বাসিন্দা বিশ্বজিৎ দাশের ছেলে। সে হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন  বিআরটিএ'তে দুদকের অভিযান, ৪ দালালসহ ৩ কর্মচারী আটক

এর আগে, নিখোঁজ থাকায় মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সায়ানের বাবা বিশ্বজিৎ দাশ নগরীর চকবাজার থানায় জিডি করেছিলেন।

বিশ্বজিৎ দাশ বলেন, মঙ্গলবার স্কুলে গিয়েছিল সায়ান। ছুটির পর জামালখান এলাকায় গিয়েছিল। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করি। বৃহস্পতিবার লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় আসি।

আরও পড়ুন  পটিয়ার বুড়াকালি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ২

নৌ পুলিশ কর্মকর্তা একরাম জানান, সায়ানকে পাওয়া গেছে হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ছেলেটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, নাকি হত্যার শিকার হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ