ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে নুসরাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (১ জুলাই) হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম।

আরও পড়ুন  রান্নাঘরে কম্বলে মোড়ানো ছিল নারীর রক্তাক্ত মরদেহ

নিহত মুক্তা ওই এলাকার মো. লোকমানের মেয়ে। সম্প্রতি তার স্বামীর সাথে সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর বয়সী এক ছেলে এবং ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, শনিবার দুপুর নাগাদ পরিবারের সদস্যদের অজান্তে মুক্তা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে পাঁচ শতাধিক ঘর, সন্দেহভাজন আটক

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নুসরাত জাহান মুক্তা নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন  সৌদি পালাতে গিয়ে উত্তর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আটক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ