ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ আটক ৫

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি ৩ সুতার লোহার রড, ১টি স্যালাইন রেঞ্চ, ১টি রিং রেঞ্চ, ১টি রিং হ্যান্ডেল গুটি, ১টি রিং ঢালী, ১টি রিং ঢালী, ১টি ঢালী সিএনজিচালিত গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার ( ৮ জুন) দিবাগত রাতে দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  হালদা পাড়ে রেণু বিকিকিনির মহোৎসব শুরু আজ

হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃতদের আজ শুক্রবার (৯ জুন) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর অভিযান পরিচালনা করে রবিউল হোসেন(২৮), মো. সালাউদ্দিন(২৮), মো. শাওন(১৯), মো. সোহেল(২৩), ও মো. জিসান(২০)কে আটক করা হয়।

আরও পড়ুন  রাউজানে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ২০

এ ব্যাপারে হাটহাজারী থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ