ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে প্রবীণ-নবীণ ভোটযুদ্ধে এগিয়ে ‘লাঙ্গল’ প্রতীকের আনিস

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৩৬টি কেন্দ্রে এগিয়ে আছেন জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬২ ভোট। তাঁর নিকটতম আওয়ামী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি) পেয়েছেন ৪ হাজার ৮৬২ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জিমনেশিয়াম মিলনায়তনে ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন  হাটহাজারীতে আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই

ফলাফল ঘোষণা করছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আনোয়ার পাশা।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মোট ১৪৬ কেন্দ্রের মধ্যে ৩৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ৬ হাজার ৫৬২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী ৪ হাজার ৮৬২, ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদ ৭৪০, তৃণমূল বিএনপির মো. নাজিম উদ্দিন ১৭০, সুপ্রিম পার্টির কাজী মহসীন চৌধুরী ৯৭, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছৈয়দ হাফেজ আহমদ ৬৪ এবং বিএনএফের আবু মোহাম্মদ সামশুদ্দিন ১১ ভোট পেয়েছেন।

আরও পড়ুন  অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ