ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্যের মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌ বাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন নিহত দেলোয়ার।

নিহত দেলোয়ার (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।

আরও পড়ুন  জোরারগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩০ দোকানঘর

নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৩ সালে দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।

জানা যায়, সোমবার ভোরে দেলোয়ার মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দেলোয়ার কিভাবে দুর্ঘটনায় পড়ে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৮০০ গণপরিবহনের রুট পারমিট বাতিল করবে আরটিসি

রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমদ বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। তাঁর একটি পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি বাংলাদেশ নৌবাহিনীর সেইলর পদে কর্মরত ছিলেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত নয়।

আরও পড়ুন  বইমেলা থেকে বের করে দেওয়া হলো 'মুশতাক-তিশা' দম্পতিকে

হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ