ঢাকা, -

আলোচিত সংবাদ

অক্সিজেন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রিকশা চালক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ অক্সিজেন গাউছিয়া চত্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ আলী (৩৮) নামে এক রিকশা চালক জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।

রবিবার (১৪ মে) সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ পুলিশ ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক (টিআই ) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জাহেদ আলী লালমনিরহাট, রংপুর মাহতাব আলীর ছেলে। সে  ঠেনারি বটতল মাজার গেইট এলাকায় বসবাস করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা

টিআই  আলমগীর হোসাইন বলেন, বায়েজিদ বোস্তামির অক্সিজেন গাউছিয়া চত্বরের হাটহাজারী রোডের মুখে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে একজন রিকশা চালকের (৩৫) গায়ে পড়লে গা পুড়ে যায়, মুমূর্ষু অবস্থায় ফায়ারসার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলমান রিকশার  ওপর হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে ঝলসে গিয়ে মুমুর্ষ হয়ে রাস্তায় পড়ে যায় ওই রিকশা চালক। ফায়ার সার্ভিস ও বায়েজিদ থানা পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন  ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে

এ ব্যাপারে বায়েজিদ থানা পুলিশের এস আই মুজিব ভয়েস অফ এশিয়াকে জানান, খবর পেয়ে আহত রিকশা চালক জাহেদ আলী (৩৮)কে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা চলছে। এখন ভালো আছেন তিনি। আমরা দেখে এসেছি। তবে ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতাবস্থায় ওই রিকশাচালককে নিয়ে আসলে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।

আরও পড়ুন  রাজবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ