ঢাকা, -

আলোচিত সংবাদ

অপহরণের ৪ দিন পর মুক্তিপণে ফিরল ৫ রোহিঙ্গা শিশু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৪ দিন পর ফিরে এসেছে।

শনিবার (২৯ এপ্রিল) ভোরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

ফেরত আসা শিশুরা হলো,- টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল, মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল, উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত, বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান, ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল।

আরও পড়ুন  ডিএমপিতে মাদকাসক্ত ১১৬ পুলিশ চাকরিচ্যুত

শিশুদের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা। তবে তিনি মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম জানিয়েছেন, গত ২৪ এপ্রিল সোমবার দুপুরে ন্যাচার পার্ক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে তারা। গত চার দিন তাদের সঙ্গে দরকষাকষির পর জনপ্রতি এক লাখ করে তাদের দেখিয়ে দেওয়া স্থানে রেখে আসলে পরে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, দমদমিয়া ন্যাচার পার্ক এলাকা থেকে শিশুরা অপহরণের শিকার হয়। তবে মুক্তিপণ দাবির বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো আমাদের কিছুই জানায়নি। এর মধ্যে তাদের উদ্ধারের জন্য পুলিশ ও এপিবিএন পুলিশ দিন-রাত বিভিন্ন স্থানে অভিযান চালায়। হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, অপহরণের পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এরপরও পুলিশ তাদের উদ্ধারের জন্য অভিযান চালিয়ে আসছিল।

আরও পড়ুন  নারীদের অধিকার কোনো দয়া নয়, বরং এটি সাংবিধানিক: মীর হেলাল

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড়ে ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। যাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। এ ছাড়া কয়েকজনের লাশ উদ্ধার হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ