ঢাকা, -

আলোচিত সংবাদ

আখাউড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত পুলিশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত খায়রুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আখাউড়া থানার কনস্টেবল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় সেলিম পুলিশ কনস্টেবল খায়রুলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে সেলিম কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন  লোহাগাড়ায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

ওসি আরও জানান, আহত খায়রুলকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ