- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আগুন নিয়ে নাশকতার সঙ্গে যুক্ত বিএনপি: ওবায়দুল কাদের

আগুন ও সন্ত্রাস- দুটোই বিএনপির সৃষ্টি বলে বন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, মির্জা ফখরুল আজ ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত।

আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।

আরও পড়ুন  অবশেষে জামিন পেলেন মির্জা ফখরুল ও আমীর খসরু

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন  নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

কাদের বলেন, বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।

সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে।

আরও পড়ুন  গণতন্ত্র মঞ্চের নেতাদের যে নির্দেশনা দিলেন খালেদা জিয়া