ঢাকা, -

আলোচিত সংবাদ

‘আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট’

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগুন সন্ত্রাস প্রসঙ্গ উঠেছে দেশের সর্বোচ্চ আদালতে। প্রসঙ্গটি সামনে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

তার জবাবে আদালত বলেন, আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট।

রবিবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মোসাদকাণ্ডে গ্রেফতার বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন শুনানির দিন ধার্য ছিল। কেন আসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত।

আরও পড়ুন  পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি

এ সময় তদন্ত কর্মকর্তার উদ্দেশে আদালত বলেন, পুলিশ রিপোর্ট দিতে পারছে না কেন? কেন এত দেরি হচ্ছে।

এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, মাই লর্ড! একটু সময় লাগবে, এখানে অনেক আসামি।

পরে আদালত তদন্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময় জানতে চান।

এসময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এই আসামি মোসাদকাণ্ডে গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন  মানবজাতি ও মানবতাকে বাঁচাতে 'যুদ্ধকে না' বলুন: প্রধানমন্ত্রী

আদালত বলেন, কে ইসরায়েল আর কে আমেরিকা গেছে, সেটা আমরা দেখব না।

এক পর্যায়ে হাইকোর্ট বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক হয়ে ঢুকে রাজদণ্ড নিয়ে বের হয়ে গেছে।

এসময় ডেপুটি অ্যার্টর্নি জেনারেল আদালতকে বলেন, মাই লর্ড! গতকাল থেকে আগুন সন্ত্রাস শুরু হয়েছে আবার।

এসময় হাইকোর্ট বলেন, মিস্টার ডিএজি! আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না। এটা ১৮ কোটি মানুষের কোর্ট, কোর্টের পরিবেশ নষ্ট করছেন কেন?

আরও পড়ুন  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

পরে হাইকোর্ট মোসাদকাণ্ডে গ্রেফতার আসলাম চৌধুরীর জামিন শুনানি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ