ঢাকা, -

আলোচিত সংবাদ

আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী তিন দিন সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২২ মে) সকালে ফেসবুকে এক পোস্টে এই তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লিখেছেন, আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত তিন দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যেতে পারে।

আরও পড়ুন  শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ

২৪ মে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর।

রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন  আরও তীব্র হওয়ার আশঙ্কা ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ