ঢাকা, -

আলোচিত সংবাদ

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’, জলোচ্ছ্বাসের আশঙ্কা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হেমন্তের শুরুতেই হঠাৎ উত্তাল বঙ্গোপসাগর। আবহাওয়া পূর্বাভাসেও মিলল অশনিসংকেত। লঘুচাপ রূপ নিচ্ছে নিম্নচাপে। বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ ঘূর্ণিঝড়টি দেশের উপকূলীয় বিভাগ খুলনা ও বরিশালের কয়েকটি জেলায় আঘাত হানতে পারে।

ঝড়টির তীব্রতা সাধারণ হওয়ার আশঙ্কা থাকলেও চিংড়ি চাষিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, হামুনের প্রভাবে জলোচ্ছ্বাস দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন  চলতি অর্থবছরে ৭৮ হাজার কোটি টাকা ধার নিয়েছে সরকার

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেছেন, ২৪, ২৫, ২৬ এবং এর পরবর্তী ৩ দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং বরিশাল বিভাগের বরগুনা-এসব উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট, কোনও কোনও স্থানে ৭ ফুট পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন  ভারতে কঠোর হচ্ছে ডিজিটাল আইন, চাপের মুখে অনলাইন সংবাদমাধ্যম

ক্ষতির মুখে পড়তে পারে উপকূলীয় চিংড়ি ঘের ও মৎস্য সম্পদ। তাই লোকসান ঠেকাতে চাষিদের নিতে হবে বিশেষ ব্যবস্থা। মৎস্য সম্পদ বিশেষজ্ঞরা চিংড়ি ঘের নেট দিয়ে ঘিরে রাখার পরামর্শ দিয়েছেন। তাছাড়াও ঘেরে খাবার বেশি দিতে হবে। কারণ, মাছ খেতে পেলে অন্য জায়গায় যায় না।

উল্লেখ্য, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘হামুন’। নামটি দিয়েছে ইরান।

আরও পড়ুন  বঙ্গভবনে প্রবেশ করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, সন্ধ্যায় শপথ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ