ঢাকা, -

আলোচিত সংবাদ

আজ জরুরি সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পদত্যাগের গুঞ্জনের মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এ সংবাদ সম্মেলন হবে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে উপদেস্টার সংবাদ সম্মেলনের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আরও পড়ুন  ভুল স্বীকার করলেন তানজিম হাসান, বিসিবির সতর্কবার্তা

এদিকে আসিফ মাহমুদ আজই উপদেষ্টার পদ ছাড়ছেন বলে এরই মধ্যে একাধিক গণমাধ্যমে খবর এসেছে। তবে এ নিয়ে কিছু জানাননি উপদেষ্টা।

একাধিক সূত্র বলছে, আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল হতে পারে। সন্ধ্যায় তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি ভোটারও হয়েছেন ঢাকা-১০ আসনের। ধারণা করা হচ্ছে, এ আসন থেকেই নির্বাচন করতে পারেন অন্তর্বর্তী সরকারে থাকা এ ছাত্র প্রতিনিধি।

আরও পড়ুন  জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া থেকে তেল কিনবে ভারত

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ