ঢাকা, -

আলোচিত সংবাদ

আজ শপথ নিবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রবিবার শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পাঠ করাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বরে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন  অনুমতি পেল আ. লীগ-বিএনপি, জামায়াত মাঠে নামলে কঠোর ব্যবস্থা

১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।

২০২৪ সালের ১২ আগস্ট জুবায়ের রহমান আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন  সেনাসদরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্যে থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ