ঢাকা, -

আলোচিত সংবাদ

আবাহনী মাঠে দর্শনার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৩ পুলিশ সদস্যসহ আহত ১৫

সংঘর্ষের সময় দর্শকদের ছোটাছুটি। ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে দর্শনার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অ্যাশেজের কনসার্ট পণ্ড হয়ে গেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্ধ দর্শনার্থীরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। এ উপলক্ষে দ্বিতীয় দিন কনসার্টের আয়োজন ছিল। এতে ব্যান্ডদল “দি অ্যাশেজ”-এর পরিবেশনা ছিল।

আরও পড়ুন  দুবাই প্রবাসীর ঘুমন্ত স্ত্রী পুত্রকে পিটিয়ে হত্যা

রকিবুল আলম নামে যুবক বলেন, কনসার্টে অতিরিক্ত লোক সমাগমের কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ কারণে পেছন থেকে পুলিশ কাঁদানে গ্যা্স ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় হুড়োহুড়ি শুরু হয়। তখন দর্শকদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন  নতুন মামলায় 'চিন্ময় দাস'কে গ্রেপ্তার দেখানোর শুনানি, আদেশ অপেক্ষমাণ

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) নিহাদ আদনান তাইয়ান বলেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক হয়ে যাওয়ায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। পুলিশের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী বলেন, একটু বেশি দর্শক হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা হয়েছে। এই কারণে আমরা কনসার্ট বন্ধ করে দিয়েছি।

আরও পড়ুন  'কক্সবাজার এক্সপ্রেস'র সাথে কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, কনসার্টে অতিরিক্ত লোকসমাগম হওয়ার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক পুলিশের দিকে পানির বোতলসহ বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় ৩ পুলিশসহ ১৫ জনের মতো আহত হয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ