ঢাকা, -

আলোচিত সংবাদ

দুবাই প্রবাসীর ঘুমন্ত স্ত্রী পুত্রকে পিটিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু পুত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।

আরও পড়ুন  হামিদচর 'কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে' হামলা, মুলহোতাসহ আটক ২

নিহতরা হলেন- নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। আটককৃতদের বাবার নাম মীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশেই মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে ঘাতক ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার দিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের গুরুতর আহত করা হয়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  উন্নয়নের জন্য একটু কষ্ট মেনে নিতে হবে: ওয়াসা

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিপার স্বামী আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ