- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

আয়াতুল্লাহ খামেনি নিহত: ট্রাম্পকে ধন্যবাদ জানাল রেজা পাহলভি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি।

রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় একটি সংক্ষিপ্ত পোস্টে ইরানে সামরিক অভিযানের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘তাদের মুক্তির সময় এসে গেছে।’

পাহলভি আরও লেখেন, ‘সাহসী ইরানি জনগণ স্বাধীনতার জন্য বড় মূল্য পরিশোধ করেছে।’ তার ভাষ্য, দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না।

আরও পড়ুন  মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে যুবক নিহত

এ ছাড়া নিজেকে ইরানের সম্ভাব্য নেতৃত্বের দাবিদার হিসেবে তুলে ধরে তিনি জানান, একটি গণতান্ত্রিক ইরান গঠনের লক্ষ্যে সুশৃঙ্খল ও স্বচ্ছ ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন।

সম্প্রতি ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটির শেষ শাহ-এর (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিল রেজা পাহলভিকে। কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব যখন তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর দুই বছরের মাথায় রাজতন্ত্রের পতন ঘটে। গড়ে ওঠে নতুন রাজনৈতিক ব্যবস্থা। নতুন সরকার তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা জারি করে।

আরও পড়ুন  ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ শেষে রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন। ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে তিনি মাতৃভূমি ইরানের হয়ে স্বেচ্ছাসেবক পাইলট হিসেবে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। এরপর থেকে স্ত্রী ইয়াসমিন পাহলভিকে নিয়ে পাহলভি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাদের তিন কন্যাসন্তান রয়েছে।

সূত্র- আলজাজিরা